যাদুগ্রস্হ হওয়ার কিছু আলামত

যাদুগ্রস্থ হওয়ার বেশ কিছু আলামত আছে যা বিভিন্ন বিষেজ্ঞগনের আলোচনায় পাওয়া যায়। এখানে কিছু যাদুগ্রস্থ হবার লক্ষণ উল্ল্যেখ করা হলো...

বিশেষজ্ঞগণ যাদুগ্রস্থ আলামত সম্পর্কে ভালো জানেন। তাদের বক্তব্য থেকে কিছু আলামত তুলে ধরা হলঃ

  • স্বামী-স্ত্রীর মাঝ থেকে ভালবাসার সম্পর্ক বিদায় নেয়া এবং ভালোবাসার স্থানে চরম শত্রুতা সৃষ্টি হওয়া।
  • অতিরিক্ত সন্দেহ প্রবণা সৃষ্টি হওয়া
  • পরস্পর ক্ষমা না চাওয়া ও ক্ষমা না করা।
  • সামান্য ব্যাপারকে কেন্দ্র করে উভয়ের মাঝে অতিমাত্রায় মতবিরোধ সৃষ্টি হওয়া
  • স্ত্রী/স্বামী যতই সুন্দরী বা হ্যান্ডসাম হোক না একে অপরের কাছে খুবই অসুন্দর ও নিকৃষ্ট মনে হওয়া।
  • যাদুগ্রস্থের নিকট অপর জনের সব কিছুই অপছন্দ হবে।
  • যাদুগ্রস্থ অপর পক্ষের বসার স্থানকে অপছন্দ করা। যেমন: স্বামী বাড়ি বাইরে খুব ভাল থাকে কিন্তু ঘরে প্রবেশ করলেই অন্তরে অতি সংকীর্ণতা বোধ করে। ইবনে কাসীর (রাহেমাহুল্লাহ) বলেন: স্বামী-স্ত্রীর বিচ্ছিন্নতার যাদুর ফলে যাদুগ্রস্থ অপরজনকে কুদৃষ্টিতে দেখবে বা সন্দেহের দৃষ্টিতে দেখবে বা এ ধরণের অন্যান্য বিচ্ছেদ সৃষ্টিকারী বিষয়ে পতিত হবে। (তাফসীর ইবনে কাসীরঃ ১/১৪৪) (উৎস: যাদুকর ও জ্যোতিষীর গলায় ধারালো তরবারি )

এ ছাড়াও আরও কিছু আলামত রয়েছেে। যেমনঃ

  • সব সময় মানসিক অবসাদ, বিষণ্ণতায় ভোগা
  • বিনা কারণে অস্থিরতা অনুভব করা।
  • সার্বক্ষণিক মাথা বা পিঠে এমন ব্যথা অনুভব করা যা কোন ওষুধেও উপশম হয় না।
  • বিনা কারণে চরম ভয়-ভীতি অনুভব করা।
  • হঠাৎ নামায-রোযা ছেড়ে দেয়া।
  • কুরআন তিলাওয়াত, দুয়া ও জিকিরে মনোযোগ বসাতে না পারা।
  • হঠাৎ করে দাম্পত্য জীবনে আগ্রহ হারিয়ে ফেলা বা যৌন ক্ষমতা লোপ পাওয়া।
  • স্মৃতিশক্তি অস্বাভাবিকভাবে দুর্বল হয়ে পড়া ইত্যাদি।

আল্লাহ তাআলা যাদু থেকে আমাদেরকে রক্ষা করুন। আমীন।

উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব।

Exit mobile version
scroll to top